ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Sunday, 8 February, 2026, 10:57 AM

ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বাংলা ইশারা ভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে “ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।

শনিবার (৭ই ফেব্রুয়ারি) সকাল ১২টায় ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেবা কেন্দ্রের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।

র‍্যালি শেষে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী।

আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়ালীউল্লাহ মন্ডল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব,বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় ইশারা ভাষার ব্যবহারকে আরও সম্প্রসারিত করতে হবে।

শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনসহ সকল ক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার নিশ্চিত করা গেলে প্রতিবন্ধী ব্যক্তিরা মূলধারার সমাজে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন। একই সঙ্গে তারা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান।এ সময় ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা প্রতিবন্ধী ব্যক্তি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status