ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
স্বামীর সঙ্গে কলহের জেরে টঙ্গীতে ট্রেনের নিচে মা-শিশুর মৃত্যু, এলাকায় শোক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 8 February, 2026, 11:00 AM

স্বামীর সঙ্গে কলহের জেরে টঙ্গীতে ট্রেনের নিচে মা-শিশুর মৃত্যু, এলাকায় শোক

স্বামীর সঙ্গে কলহের জেরে টঙ্গীতে ট্রেনের নিচে মা-শিশুর মৃত্যু, এলাকায় শোক

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক মা ও তার দুই বছর বয়সী শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (দুপুরে) টঙ্গী রেললাইন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ঘটনাস্থল থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—জান্নাত (৩৫) ও তার ছেলে জুনায়েদ (২)। জান্নাত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার হার্ট গ্রামের ইমাম হোসেনের মেয়ে। তিনি স্বামী ও সন্তানসহ টঙ্গীর তিস্তার গেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে মা ও ছেলে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্বামীর সঙ্গে কলহের জেরে টঙ্গীতে ট্রেনের নিচে মা-শিশুর মৃত্যু, এলাকায় শোক

স্বামীর সঙ্গে কলহের জেরে টঙ্গীতে ট্রেনের নিচে মা-শিশুর মৃত্যু, এলাকায় শোক

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ আলী জিন্নাহ জানান, আগের রাতে জান্নাতের স্বামীর সঙ্গে ঝগড়া হয়। পরিবারের দাবি—শনিবার সকালে তাকে শিশুসন্তানসহ বাসা থেকে বের করে দেওয়া হয়। পরে স্বামীর সঙ্গে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে জান্নাতের নানা দেলোয়ার হোসেন অভিযোগ করেন, শুক্রবার রাতে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে জান্নাতকে মারধর করা হয়। খবর পেয়ে স্বজনরা তাকে নিতে গেলে দেওয়া হয়নি। পরদিন সকালে ঘর থেকে বের করে দেওয়ার পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status