ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
নির্বাচন ঘিরে গাজীপুর মহানগরে কড়াকড়ি: অস্ত্র, যান চলাচল ও রিসোর্টে নিষেধাজ্ঞা
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Sunday, 8 February, 2026, 11:03 AM

নির্বাচন ঘিরে গাজীপুর মহানগরে কড়াকড়ি: অস্ত্র, যান চলাচল ও রিসোর্টে নিষেধাজ্ঞা

নির্বাচন ঘিরে গাজীপুর মহানগরে কড়াকড়ি: অস্ত্র, যান চলাচল ও রিসোর্টে নিষেধাজ্ঞা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর মহানগর এলাকায় একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

এ সংক্রান্ত পৃথক গণবিজ্ঞপ্তিতে অস্ত্র বহন, যানবাহন চলাচল এবং রিসোর্ট–পিকনিক স্পট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন ঘিরে গাজীপুর মহানগরে কড়াকড়ি: অস্ত্র, যান চলাচল ও রিসোর্টে নিষেধাজ্ঞা

নির্বাচন ঘিরে গাজীপুর মহানগরে কড়াকড়ি: অস্ত্র, যান চলাচল ও রিসোর্টে নিষেধাজ্ঞা

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের নির্ধারিত চৌহদ্দির (৪০০ গজ) মধ্যে নির্বাচন কমিশনের অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র বহন করতে পারবেন না। Arms Act, 1878 অনুযায়ী আগ্নেয়াস্ত্রসহ যে কোনো অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচন ঘিরে গাজীপুর মহানগরে কড়াকড়ি: অস্ত্র, যান চলাচল ও রিসোর্টে নিষেধাজ্ঞা

নির্বাচন ঘিরে গাজীপুর মহানগরে কড়াকড়ি: অস্ত্র, যান চলাচল ও রিসোর্টে নিষেধাজ্ঞা

এছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত গাজীপুর মহানগরের নির্বাচনী এলাকায় অবস্থিত সব শুটিং স্পট ও রিসোর্ট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত এসব গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status