|
রাঙ্গাবালীতে বিএনপির জনসভা: উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন এবিএম মোশাররফ
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() রাঙ্গাবালীতে বিএনপির জনসভা: উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন এবিএম মোশাররফ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী-গলাচিপা) আসনে দলটির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের জন্য বিএনপির সুস্পষ্ট রূপরেখা রয়েছে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, সুশাসন ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।” এসময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরের দলের সমালোচনা করে বলেন, “কিছু দল উন্নয়নের কোনো স্পষ্ট পরিকল্পনা না দিয়ে শুধুমাত্র ধর্মীয় আবেগকে পুঁজি করে ভোট চাইছে। কিন্তু কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে—এমন কোনো নিশ্চয়তা নেই।” তিনি আরও বলেন, “মানুষ এখন উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যৎ চায়। এসব নিশ্চিত করতে হলে ধানের শীষের বিকল্প নেই।” তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
