|
অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই: এস এম জাহাঙ্গীর হোসেন
নতুন সময় প্রতিবেদক
|
![]() অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই: এস এম জাহাঙ্গীর হোসেন ০৮ ফেব্রুয়ারী ২০২৬ ( রোববার ) সকালে উত্তরা ১০ নম্বর সেক্টরের ফুলবাড়িয়া মোড়ে গণসংযোগ কর্মসূচির শুরুতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদ সহ একটি গোষ্ঠী নানা ধরনের ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমরা চাইলে অভিযোগ করতে পারি, কিন্তু তা করছি না। কারণ অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা গণতন্ত্রের পরিপন্থী। এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, জনস্রোত এখন নির্বাচনমুখী। জনগণ আগামী ১২ তারিখ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। তারা তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে এই এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করার সুযোগ দিতে চায়। কোনো অপশক্তি ষড়যন্ত্র করে এই জনস্রোতকে ঠেকাতে পারবে না। তিনি উদাহরণ টেনে বলেন, অতীতে রাষ্ট্রীয় সব শক্তি একটি পক্ষের অনুকূলে থাকলেও জনস্রোতের কাছে তারা টিকতে পারেনি। আগামী ১২ তারিখ যত ষড়যন্ত্রই হোক না কেন, জনগণের ঐক্যের সামনে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে। নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ঢাকা-১৮ আসনে প্রার্থীদের মধ্যে পারস্পরিক সহনশীলতা বজায় রয়েছে। সবাই যার যার অবস্থান থেকে জনগণের কাছে যাচ্ছে, ভোট চাইছে। এই সহাবস্থান শুধু নির্বাচনের সময়ের জন্য নয়, আগামীতেও আমরা এই ধারা বজায় রাখতে চাই। সমাজকে পরিবর্তন ও উন্নতির শিখরে পৌঁছাতে হলে সহাবস্থানের কোনো বিকল্প নেই। সাম্প্রতিক সময়ে খিলক্ষেতে এনসিপির এক প্রার্থীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে তিনি বলেন, বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিলাম এবং পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি একটি বৃহৎ ও দায়িত্বশীল দল। আমরা কোনো অপরাধকে কখনো প্রশ্রয় দিই না। তিনি আরও বলেন, পরাজয়ের আশঙ্কা থেকেই একটি মহল বারবার নানা অভিযোগ তুলছে। আমরা নালিশ কিংবা মিথ্যা অভিযোগের রাজনীতিতে বিশ্বাসী নই। আগামী ১২ তারিখ তারা নির্বাচনে হেরে যাবে বলেই বিএনপির নেতাকর্মীদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। ফেক অভিযোগ করে কোনো লাভ হবে না। নির্বাচন ব্যবস্থাপনা প্রসঙ্গে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন কমিশনের বিভিন্ন উইংস, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যম সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। আমাদের দলের কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে তিনি বলেন, আমরা সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। আমাদের নেতাকর্মীরা কোনো অভিযোগ দেওয়ার মতো কাজ করে না। তারা দলীয় শৃঙ্খলা মেনে চলে এবং নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
