|
কলাপাড়ায় পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙে নদীতে পড়ে শ্রমিক নিহত, আহত ১০
তুষার হাওলাদার, কলাপাড়া
|
![]() কলাপাড়ায় পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙে নদীতে পড়ে শ্রমিক নিহত, আহত ১০ নিহত শ্রমিকের নাম রাসেল হাওলাদার (৩২)। তিনি টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সেতুর লালুয়া অংশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ১০ থেকে ১৫ জন শ্রমিক সেতুর ওপর লোহার সাটারের ওপর বসে রড বাঁধাইয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ সাটারটি ধরে রাখা চেইন ছিঁড়ে গেলে শ্রমিকদেরসহ সাটারটি রাবনাবাদ নদীতে পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাসেল হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রঞ্জু ও রাকিবুল নামের দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পায়রা বন্দরের সিক্সলেন সড়কের সঙ্গে সংযুক্ত ১ হাজার ১৮০ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ করছে চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ (সিআরবিজি) ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)। সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের ১২ মার্চ। শ্রমিকদের অভিযোগ, নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি ছিল। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
