|
ঝুঁকিপূর্ণ ৪০ ভোটকেন্দ্র: নির্বাচন ঘিরে উখিয়ায় প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স
এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া
|
![]() ঝুঁকিপূর্ণ ৪০ ভোটকেন্দ্র: নির্বাচন ঘিরে উখিয়ায় প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স সুত্রে জানা যায়, উখিয়ায় মোট ৪০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকাগুলো নির্বাচনকালীন সময়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ায় আগাম প্রস্তুতি হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা, ভোটকেন্দ্র দখল বা বিশৃঙ্খলা প্রতিরোধে স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৪০টি ভোটকেন্দ্রের আশপাশে যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ভোটের দিন কেন্দ্রের বাইরের নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত হস্তক্ষেপের জন্য স্ট্রাইকিং ফোর্সকে নির্দিষ্ট পয়েন্টে প্রস্তুত রাখা হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রিফাত আসমা বলেন, নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ৪০টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আলাদা দৃষ্টিতে দেখা হচ্ছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে এবং পরিস্থিতি অনুযায়ী স্ট্রাইকিং ফোর্সের তৎপরতা আরও বাড়ানো হতে পারে। এদিকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় স্থানীয় ভোটারদের মধ্যে আস্থা তৈরি হয়েছে। অনেক ভোটার জানান, অতীত অভিজ্ঞতায় নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও প্রশাসনের এই প্রস্তুতির ফলে তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন বলে আশা করছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় নির্বাচন সবসময়ই একটি চ্যালেঞ্জ। তাই আগাম নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রবিবার (৮ ফেব্রুয়ারী) ভোর থেকে নির্বাচনকে ঘিরে নাশকতার আশঙ্কায় সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে বসবাসকারী অন্তত ৯০০ রোহিঙ্গাকে আটক করেছে। এর আগে, বৃহস্পতিবার চট্টগ্রামের দোহাজারিতে বার্মা কলোনিসহ আশেপাশের এলাকা থেকে কয়েক দফা অভিযান চালিয়ে পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
হরমুজে তেলের ট্যাংকারে গুলি চালিয়েছে ইরানি গানবোট, দাবি ইউকেএমটিওর
কিডনি রোগীদের জন্য গ্রেস হাসপাতালে অত্যাধুনিক হাই-ভলিউম এইচডিএফ ডায়ালাইসিস সেন্টারের যাত্রা শুরু
সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
কুড়িগ্রামের রৌমারীতে যথাযথ মর্যাদায় বিভিন্ন আয়োজনে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত
