|
দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এম এ মালিক
নতুন সময় প্রতিনিধি
|
![]() দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এম এ মালিক ০১ মার্চ ২০২৬ (রবিবার) সিলেট মহানগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে সিলেটে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে এম এ মালিক এ আহ্বান জানান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দেশের কল্যাণে সফল নেতৃত্ব কামনা করেন। অনুষ্ঠানে এম এ মালিক দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও সিলেটবাসীর পক্ষ থেকে উপস্থিত চিকিৎসক ও অতিথিদের স্বাগত জানান। তিনি বলেন, মাদার অব ডেমোক্রেসি মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আরও বলেন, দেশের বর্তমান ও ভবিষ্যৎ নেতৃত্ব যেন জনগণের প্রত্যাশা পূরণে সফল হয়, সে জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান। তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. শামিমুর রহমান, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সিওমেক এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জিয়াউর রহমান চৌধুরী, ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মো: জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মোঃ মেহেদী হাসান, যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডা. এ.কে.এম খালেকুজ্জামান দিপু সিনিয়র, উপদেষ্টা ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সহ-সভাপতি ডা. রেজা মোঃ সামিউল হাসান (বাবু), সহ-সভাপতি ডা. গোলাম সরোয়ার বিদ্যুৎ, সহ-সভাপতি ডা. জিয়াউল করিম, উপদেষ্টা অধ্যাপক ডা. খবির উদ্দিন আহম্মেদ, যুগ্ম মহাসচিব ডা. শেখ ফরহাদসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
কদমতলী থানা প্রেসক্লাব,ঢাকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
