|
দামুড়হুদা মডেল থানার অভিযানে ২০ পিস ইয়াবাসহ চার মাদকসেবী গ্রেফতার
সাজিদ হাসান সোহাগ
|
![]() দামুড়হুদা মডেল থানার অভিযানে ২০ পিস ইয়াবাসহ চার মাদকসেবী গ্রেফতার গ্রেফতারকৃতরা হলো আব্দুল কুদ্দস এর ছেলে জাকির হোসেন (৩৫), ফিরোজ আলীর ছেলে আব্বাস আলী (৪২), মৃত আবুল কালাম এর ছেলে জহুরুল ইসলাম (৪০), শফিউল কবীর ইউসুফ এর ছেলে রাসেল রানা(৩৫)। অভিযান শেষে গ্রেফতারকৃতদের থানায় নিয়ে এসে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদক সেবনরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে মাদকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আজ আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন দিগন্ত : ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসাইন জিসান
অর্থাভাবে চিকিৎসা থমকে ছিল, ভানু চন্দ্রের পাশে উপজেলা প্রশাসন
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
