ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে বিশেষ অভিযানে দস্যুতা মামলার ২ আসামিসহ গ্রেপ্তার ৯
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 March, 2026, 4:49 PM

গাজীপুরে বিশেষ অভিযানে দস্যুতা মামলার ২ আসামিসহ গ্রেপ্তার ৯

গাজীপুরে বিশেষ অভিযানে দস্যুতা মামলার ২ আসামিসহ গ্রেপ্তার ৯

গাজীপুর মেট্রোপলিটন এলাকায় বিশেষ অভিযানে দস্যুতা মামলার দুই আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, কম্পিউটার সিপিইউ, ডিভিআরসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিণ কলমেশ্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনায় গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। এতে অংশিজন ছিলেন থানার উপ-পরিদর্শক সাইফুল আলম ও সাখাওয়াত হোসেন।

পুলিশ জানায়, গত ১১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে গাছা ইয়াকুব আলী মার্কেট সংলগ্ন ভাঙা ব্রিজপাড় এলাকায় অবস্থিত মেসার্স শাফিন প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং প্রা. লি. প্রতিষ্ঠানে দস্যুতার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী মিজানুর রহমানের হাত-পা বেঁধে মারধর করে অফিসের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে গাছা থানায় মামলা নম্বর-১৬ (তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬) পেনাল কোডের ৩৯৪ ধারায় মামলা রুজু করা হয়। পরে গাছা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দস্যুতার সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে দুইজন দস্যুতা মামলার আসামি, একজন মাদক মামলার এবং অন্যরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় দস্যুতা, ছিনতাই, মাদক, মারামারি ও নারী-শিশু নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে।

দস্যুতা মামলায় গ্রেপ্তাররা হলেন— রাজন খান (২৫) ও শাকিল হোসেন (২৮)।

অন্যান্য মামলায় গ্রেপ্তাররা হলেন— ওমর ফারুক ওরফে রাসেল (৩৪), শান্ত সরদার (২৫), মাসুদ রানা ওরফে ল্যাংরা মাসুদ (৩৫), রিফাত কাজী (২৬), জনি হোসেন (২৮), সাদেকুর (৪৫) ও আব্দুল বারেক (৪৮)।

এক ব্রিফিংয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে একটি ল্যাপটপ, একটি কম্পিউটার সিপিইউ, একটি ডিভিআর, একটি কিবোর্ড, একটি ধারালো ছুরি ও তিনটি পেপার কাটার চাকু।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status