ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা, অটোরিকশা ছিনতাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 12 March, 2026, 7:56 PM

গাজীপুরে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা, অটোরিকশা ছিনতাই

গাজীপুরে অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যা, অটোরিকশা ছিনতাই

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় এক অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে বাসন থানাধীন একটি খালি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত ওসমান গনি (৪০) শেরপুর জেলার নকলা থানার বানেশ্বরদী গ্রামের চান্নু মিয়ার ছেলে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের গাছা থানার খাইলকৈর এলাকায় (মৎস্য খামারের পেছনে ইটালি বাড়ির ভাড়াটিয়া) বসবাস করতেন।

পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন এবং নিজের অটোরিকশা চালিয়েই জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওসমান গনিকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় তারা।

হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা মরদেহটি গাজীপুর মহানগরের বাসন থানার ১৪ নম্বর ওয়ার্ডের ভিটিপাড়া এলাকার সফিকুল ইসলাম মুক্তারের খালি জমিতে, হাবিবুর রহমানের বাড়ির পশ্চিম পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

পুলিশ জানায়, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই চালককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status