ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
র‌্যাব-৮, বরিশাল এর অভিযানে ১০(দশ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার*
জিয়াউল হক, পিরোজপুর
প্রকাশ: Saturday, 14 March, 2026, 11:26 AM

র‌্যাব-৮, বরিশাল এর অভিযানে ১০(দশ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার*

র‌্যাব-৮, বরিশাল এর অভিযানে ১০(দশ) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার*

র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর একটি সম্মিলিত আভিযানিক  দল গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ ২০২৬ইং তারিখ ১৪৪০ ঘটিকার সময় নরসিংদী জেলার মদবদী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ (দশ) বছর সাঁজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মামুন হাওলাদার, পিতা: ছোবহান হাওলাদার, সাং:  সিকদার মল্লিক থানা-পিরোজপুর, জেলা: পিরোজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। 

 গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পিরোজপুর জেলার সদর থানায় একটি গ্রেফতারি ওয়ারেন্ট জারি আছে, যার  জি আর নং- ৯৩/২০১৭। পিরোজপুর সদর থানার মামলা নং-০৮, তারিখ-১২/০৫/১৭, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর  ৯(৪)(খ)  তৎসহ ৩২৪/৫০৬ পেনাল কোড অনুযায়ী মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীকে দোষী সাব্যস্ত করে মোট ১০ বছর  সশ্রম কারাদন্ড এবং ১৩,০০০/- (তের হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। গ্রেফতারকৃত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। 

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীকে নরসিংদী জেলার মাধবদী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status