ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
জনদুর্ভোগ কমাতে বানিয়াবাদে পানির পাম্প পরিদর্শনে এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 14 March, 2026, 1:03 PM

জনদুর্ভোগ কমাতে বানিয়াবাদে পানির পাম্প পরিদর্শনে এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন

জনদুর্ভোগ কমাতে বানিয়াবাদে পানির পাম্প পরিদর্শনে এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্লবী মধ্য থানা কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন বানিয়াবাদ পানির পাম্প পরিদর্শন করেন।

জনাব রইসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়।

তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, পানির সমস্যা সমাধানে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত, মাদকমুক্ত সমাজ গঠনে সবার সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি সকলকে আন্তরিক মোবারকবাদ জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন, মধ্য থানা আমীর রইসুল ইসলাম এবং থানা সেক্রেটারি জুবায়ের হোসেন রাজন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন সজল, থানা কর্মপরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status