|
প্রথমবার ‘ড্যান্সিং ক্ষেপণাস্ত্র’ ছুড়ল ইরান
নতুন সময় ডেস্ক
|
![]() প্রথমবার ‘ড্যান্সিং ক্ষেপণাস্ত্র’ ছুড়ল ইরান রোববার (১৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের ১৬তম দিনে এই ক্ষেপণাস্ত্র প্রথমবার ব্যবহার করা হয়েছে। সেজ্জিল ক্ষেপণাস্ত্রকে ‘নৃত্যরত ক্ষেপণাস্ত্র’ বা ‘ড্যান্সিং মিসাইল’ নামেও ডাকা হয়। এছাড়া এটি সাজ্জিল ও আশুরা নামেও পরিচিত। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই শক্তিশালী মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ প্রায় ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির প্রায় ১৩ গুণ বেগে উড়তে পারে। দুই ধাপবিশিষ্ট এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ প্রায় ৭০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। সেজ্জিল-২ ক্ষেপণাস্ত্রে তরল জ্বালানির পরিবর্তে সলিড বা কঠিন জ্বালানি ব্যবহার করা হয়। এর উচ্চতাভিত্তিক গতিপথ পরিবর্তনের সক্ষমতার কারণে আকাশে এটি গতিপথ বদলাতে পারে। এ কারণেই একে ‘নৃত্যরত ক্ষেপণাস্ত্র’ বলা হয়ে থাকে। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূরুঙ্গামারীতে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস চারা
ইনফিনিক্স স্মার্টফোনে বারবার বিস্ফোরণ, ঝুঁকিতে গ্রাহকের জীবন
