ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
তালুকনগর গ্রামে জালাল ও পিন্টুর উপর সন্ত্রাসী হামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 March, 2026, 7:21 PM

তালুকনগর গ্রামে জালাল ও পিন্টুর উপর সন্ত্রাসী হামলা

তালুকনগর গ্রামে জালাল ও পিন্টুর উপর সন্ত্রাসী হামলা

মানিকগঞ্জ জেলার দৌলতপুর  উপজেলার কলিয়া ইউনিয়নের পারিবারিক শত্রুতা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. জালাল মিয়া(৩৭) ও  পিন্টু ( ৩৮)এর উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছেন প্রতিপক্ষরা। এর আগে (২২ মার্চ) তোফায়েল আহমেদ সূর্য(৫২) উপর একই কায়দায় হামলা করে ইমরান ও তার সহযোগিরা। এব্যাপারে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের হইছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কলিয়া ইউনিয়নের তালুকনগর বাজারে ইলিয়াসের ছেলে ইমরান(৩৫), জাহিদ(২৮) ও তাদের সহযোগি মো. রাজিব(২৫),আলামিন(২৫) ব্যাক্তিরা প্রতিপক্ষ জালাল ও পিন্টুর উপর সন্ত্রাসী হামলা চালায়। 

এসময় আহত পিন্টু বলেন-ওরা আমার ও জালালের উপর চাপাতি,দা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। জালালের উপর ৮/১০ টা কোপ দিয়েছে, আমার উপরেও ৪/৫ কোপ ও বারি দিয়ে চাপাটি উঁচু করতে করতে চলে যায়। জানা যায় জালালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রিফার করা হয়েছে। 

স্থানীয়রা দাবি করছেন, ইমরান একজন ভয়ংকর সন্ত্রাসী। তার সহযোগীরা এলাকায় ভয়ংকর রূপ ধারণ করেছে। তাদেরকে আইনের আওতায় না নিলে সামনে আরো খারাপ অবস্থা বিরাজ করতে পারে। 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, তদন্ত-পূর্বক আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status