|
রাজারহাটে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজারহাটে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৮১ পিচ ইয়াবা ও ২২ পিচ টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃত ব্যক্তি নাম রাসেল মিয়া উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের কৈলাশ কুঠির গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। রাজারহাট থানার বিশেষ অভিযান সুত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান,এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশীদ বলেন,আটকৃত আসামিকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
