|
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ "কামরুজ্জামান" ঘুরে দেখলেন দর্শনার্থীরা
নতুন সময় প্রতিনিধি
|
![]() মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ স্বাধীনতা দিবস উপলক্ষে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয় সমুদ্রগামী জাহাজটি। কোস্টগার্ড পশ্চিম জোনের এমন সুন্দর একটি পরিবেশে জাহাজ দেখার সুযোগ পেয়ে খুশিতে মাতোয়ারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লোকজন। কোস্টগার্ড জাহাজ বিসিজিএস কামরুজ্জামান এর অধিনায়ক কমান্ডার শাহ কামরুজ্জামান জানান, কোস্টগার্ডের এই জাহাজটি দেশের সমুদ্র সীমায় সর্বদাই টহলকাজে নিয়োজিত। জাহাজটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করে থাকে। এছাড়াও এ বাহিনীর যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
