|
রাণীশংকৈলে মহানবীকে কটুক্তির অভিযোগে যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাণীশংকৈলে মহানবীকে কটুক্তির অভিযোগে যুবক আটক শুক্রবার দুপুরে উপজেলার নেকমরদ এলাকা থেকে তাকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। আটক বিধান রায় পারকুন্ডা এলাকার মলিন চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে “Bidhan Roy” নামের একটি ফেসবুক আইডির একটি স্ক্রিনশটে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক লেখা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে ওই স্ক্রিনশটের সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে বিধান রায়কে আটক করে। আটকের আগে বিধান রায় ফেসবুক লাইভে এসে দাবি করেন, তার নাম ও ছবি ব্যবহার করে কেউ একটি ভুয়া আইডি খুলে তাকে ফাঁসানোর চেষ্টা করেছে। তিনি বলেন, “আমি এমন কোনো পোস্ট করিনি। সবাইকে অনুরোধ করবো আমাকে ভুল না বুঝতে।” থানা সূত্রে জানা গেছে, মেহেদী হাসান নামের এক যুবকের ফেসবুকে দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।পরে বিধানকে আটক করে আইসিটি আইনে গ্রেফতার দেখানো হয়। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানান, মেহেদী হাসানকে বাদী করে আইসিটি আইনে বিধান রায়কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
