ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরার ঝাউডাঙ্গা ও কলারোয়ার হোসেন৷ ফিলিং স্টেশনের মালিককে ১২ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 28 March, 2026, 11:41 AM

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ও কলারোয়ার হোসেন৷ ফিলিং স্টেশনের মালিককে ১২ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ও কলারোয়ার হোসেন৷ ফিলিং স্টেশনের মালিককে ১২ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ৪টি ফিলিং স্টেশন ও খুচরা দোকানে অভিযান চালানো হয়ে। শুক্রবার  ম্যাজিস্ট্রেট মোঃ শাহেদ হোসেনের নেতৃত্বে এ তদারকি কার্যক্রমে জ্বালানি তেলের মজুদ ও বিক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

অভিযানকালে  ঝাউডাঙ্গা ও মেসার্স হোসেন ফিলিং স্টেশনে ট্রাক ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। সেখানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী ৩০০ থেকে ৫০০ টাকার পেট্রোল সরবরাহ করা হচ্ছিল। হোসেন ফিলিং স্টেশনে দুপুরের পর তেল সরবরাহ শুরু হয়।  তবে অধিকাংশ পাম্প মালিক অকটেনের সরবরাহ কম বলে জানান।

 সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোর রিজার্ভ ট্যাংক, সরবরাহ চালান, বিক্রয় ও মজুদ রেজিস্টার পরীক্ষা করা হয়। জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সংক্রান্ত ভাউচার প্রদর্শনে ব্যর্থ হওয়ায় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ২টি পৃথক মামলায় মোট ১২,০০০ টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status