|
হেলমেট পরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা ও পতাকা উত্তোলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() হেলমেট পরে আ.লীগের পরিত্যক্ত কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা ও পতাকা উত্তোলন শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন করছেন। এ সময় তাদের হাতে ব্যানারে লেখা ছিল ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। সেই সঙ্গে তারা জয়বাংলা স্লোগান দিচ্ছিলেন। ভিডিওতে আরও দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়। তাকে জেলা আওয়ামী লীগের কার্যালয় অবমুক্ত ঘোষণা দিতে শোনা যায়। স্থানীয় সূত্র বলছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ওই কার্যালয় ঘিরে এ ধরনের কর্মকাণ্ড নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের (ছাত্রলীগ) এমন প্রকাশ্য উপস্থিতি ও কর্মসূচি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বলেও মনে করছেন তারা। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে। যেহেতু এতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের (ছাত্রলীগ) সম্পৃক্ততা রয়েছে, তাই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। তিনি আরও বলেন, ভিডিওটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
