|
ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে মোবাইল কোর্ট, জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে মোবাইল কোর্ট, জরিমানা শনিবার (২৮ মার্চ ২০২৬) জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় ফুলবাড়ীয়া-ময়মনসিংহ রুটে সিএনজি এবং ফুলবাড়ীয়া-ঢাকা রুটে যাত্রীবাহী বাস ও কাউন্টারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। এ সময় সিএনজি চালকদের নির্ধারিত ভাড়া আদায় এবং যাত্রীদের নির্ধারিত ভাড়া প্রদান নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ‘আলম এশিয়া পরিবহন’ (ফুলবাড়ীয়া-ঢাকা রুট) কে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
