ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
ফুলবাড়ীতে দুস্থদের মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বী করার উদ্যোগ সিডোর
মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী
প্রকাশ: Saturday, 28 March, 2026, 8:29 PM

ফুলবাড়ীতে দুস্থদের মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বী করার উদ্যোগ সিডোর

ফুলবাড়ীতে দুস্থদের মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বী করার উদ্যোগ সিডোর

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে গবাদি পশু (ছাগল) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও উন্নয়নধর্মী এ উদ্যোগ গ্রহণ করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক সংগঠন সোশ্যাল এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডো)।
শনিবার (২৮ মার্চ ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডোর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুস সালাম সুজা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবাদি পশু বিতরণের মাধ্যমে একটি পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমরা চাই, এই সহায়তা যেন শুধু একটি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে।
তিনি আরও বলেন,যে ছাগলটি দেওয়া হয়েছে, তা থেকে প্রথম যে বাচ্চাটি জন্ম নেবে, সেটি যেন আরেকজন অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রদান করা হয়। এতে করে সহযোগিতার এই ধারা অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে অনেক পরিবার স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডোর সহ-সভাপতি প্রকৌশলী মোঃ আবু মুছা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ প্রভাষক মো‌ঃ জবরুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন আলী সরকার, ফুলবাড়ী হিসাবরক্ষণ শাখার অডিটর মোঃ সফিকুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বেশ কয়েকজন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা সংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই জানান, এ ধরনের সহায়তা তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে এবং তারা এই সহায়তাকে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে চেষ্টা চালাবেন।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, বরং একটি টেকসই উন্নয়নের পথ তৈরি করে দেয়। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে গবাদি পশু একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়, যা দরিদ্র পরিবারগুলোর আয় বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
আয়োজকরা জানান, সিডো ভবিষ্যতেও সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষা, স্বাস্থ্য ও আত্মকর্মসংস্থানমুখী প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status