ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৪ কারবারি ও সেবী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2026, 6:41 PM

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৪ কারবারি ও সেবী গ্রেফতার

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৪ কারবারি ও সেবী গ্রেফতার

রাঙ্গামাটি জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক কারবারি ও সেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। রোববার (২৯ মার্চ) রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার ও আসামবস্তিসহ বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।​পুলিশের দেওয়া তথ্যমতে, গ্রেফতারকৃত ব্যক্তিরা সবাই কোতয়ালী থানা এলাকার বাসিন্দা।

তারা হলেন, ১. মোঃ দেলোয়ার (৩৫), পিতা- আবু বক্কর সিদ্দিক (আপার রাঙ্গামাটি)। ২. মোঃ নূর ইসলাম (৩৮), পিতা- মৃত মোহাম্মাদ আলী (রূপনগর)। ৩. মোঃ সাজিদ (২৫), পিতা- মোঃ নাছির (রিজার্ভ বাজার চেঙ্গীমুখ)। ৪. মোঃ শাহীন (২১), পিতা- মোঃ আবুল (রিজার্ভ বাজার)।

​কোতয়ালী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চিহ্নিত মাদক স্পটগুলোতে অতর্কিত এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে এই ৪ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

​রাঙ্গামাটি জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, জেলায় মাদকের বিস্তার রোধে তারা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছেন। মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status