ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
যশোরের হামিদপুরে স্কুল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2026, 6:42 PM
সর্বশেষ আপডেট: Sunday, 29 March, 2026, 8:14 PM

যশোরের হামিদপুরে স্কুল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

যশোরের হামিদপুরে স্কুল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

যশোরের  হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিদ্যালয়ের উত্তর পাশের সীমানাপ্রাচীরসংলগ্ন খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি গত প্রায় তিন মাস ধরে হামিদপুর বাজার এলাকায় অবস্থান করছিলেন।

তিনি নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারতেন না। স্থানীয়দের দেওয়া খাবার খেয়েই তাঁর দিন চলত এবং রাতে বাজারের বিভিন্ন স্থানে বা বিদ্যালয় মাঠে অবস্থান করতেন। আজ সকালে বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মাঠ পরিষ্কার করতে গিয়ে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে যশোরের চাঁনপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এই বিষয়ে চাঁনপাড়া পুলিশ ফাঁড়ির  ইনচার্জ (আইসি) উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে  দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,ও যশোর  কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status