ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
যশোরে কচুয়ার শিশুকে ধর্ষণে অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 March, 2026, 6:45 PM

যশোরে কচুয়ার শিশুকে ধর্ষণে অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

যশোরে কচুয়ার শিশুকে ধর্ষণে অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

যশোরে কচুয়ার আলোচিত ধর্ষক ও শিশু ধর্ষণকারী অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়েছেন স্থানীয় জনতা।এই ধর্ষণে ঘটনায় অভিযুক্ত সোহাগ সরদারকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রেসক্লাব যশোরের সামনে। এই সময় অংশ নেন রায়মানিক কচুয়ার সরদার পাড়ার স্থানীয় বাসিন্দা ও জনতা ।

মানববন্ধনে কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২৫ সালের ৪ ডিসেম্বর দুপুরে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামে নৃশংস ঘটনাটি ঘটে। ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আক্তার সরদারের ছোট ভাই সোহাগ সরদার শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। বক্তারা বলেন, ধর্ষকের কোনো দল নেই। অপরাধী যে দলেরই হোক না কেন, সে সমাজের শত্রু।

যশোরে কচুয়ার শিশুকে ধর্ষণে অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

যশোরে কচুয়ার শিশুকে ধর্ষণে অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তাকে রাজনৈতিক ছত্রছায়া থেকে মুক্ত করে বিচারের আওতায় আনতে হবে। বক্তারা আরো বলেন, আগামী ৩ দিনের মধ্যে যদি মূল অভিযুক্ত সোহাগ সরদারকে গ্রেপ্তার করা না হয়, তবে থানা ঘেরাও এবং পুলিশ সুপার কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিশুটির মা সোনিয়া খাতুন, নানা তৌহিদুর রহমান, চাচা গোলাম কাদের, জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী আশালতা আশা, জেলা ছাত্র শক্তির আহবায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম, সদস্য সচিব আল হাসিব ও যুব শক্তির সংগঠক সায়মা সিদ্দিকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status