|
গাজীপুরে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে জেলা তথ্য অফিসের আলোচনা সভা
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে জেলা তথ্য অফিসের আলোচনা সভা জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সায়েদুল হক মোল্লা। তিনি তাঁর বক্তব্যে ২৫ মার্চের কালরাত্রির নির্মম গণহত্যার ঘটনা তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। দেশের স্বাধীনতা রক্ষায় সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গফুর জামাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল জামাল উদ্দিন। ![]() গাজীপুরে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে জেলা তথ্য অফিসের আলোচনা সভা বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালির গৌরবময় ইতিহাস। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
