|
‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গান বিতর্কে নোরাকে সময় বেঁধে দিল কমিশন
নতুন সময় ডেস্ক
|
![]() ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গান বিতর্কে নোরাকে সময় বেঁধে দিল কমিশন ‘সারকে চুনার’ শিরোনামের এই গানটি প্রকাশের পর অনেক দর্শক এর ভাষা ও উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করেন। নাচের ধরন নিয়েও আপত্তি ওঠে। সমালোচনার জেরে গানটি পরে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়।এ ঘটনায় নড়েচড়ে বসে ভারতের জাতীয় নারী কমিশন। সংস্থাটি স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়। এক শুনানিতে তারা স্পষ্ট জানিয়ে দেয়, সৃজনশীলতার নামে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা মেনে নেওয়া হবে না। শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম ও প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও নোরা ফাতেহি উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষ থেকে আইনজীবী গেলেও কমিশন তা গ্রহণ করেনি। ফলে তাকে সরাসরি হাজির হওয়ার জন্য ২৭ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যদিকে সঞ্জয় দত্তকেও নির্দিষ্ট দিনে কমিশনের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শুনানিতে কমিশনের চেয়ারম্যান অসন্তোষ প্রকাশ করে জানান, সৃজনশীলতার অজুহাতে নারীর সম্মান নিয়ে আপস করা যায় না। অবশেষে নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করেছেন, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। তারা আগামী তিন মাস নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করবে এবং সেই অগ্রগতির প্রতিবেদন কমিশনে জমা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
