ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় বাজারের চান্নিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে গেলেন পাষণ্ডরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 April, 2026, 4:12 PM

পাইকগাছায় বাজারের চান্নিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে গেলেন পাষণ্ডরা

পাইকগাছায় বাজারের চান্নিতে ৮০ বছরের বৃদ্ধকে ফেলে গেলেন পাষণ্ডরা

খুলনার পাইকগাছায় অজ্ঞাত এক ৮০ বছরের বৃদ্ধকে বাজারে ফেলে চলে গেছেন পাষণ্ডরা। একমাস ধরে বাজারে আগতদের খাবারে কোন রকম বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন অজ্ঞাত বৃদ্ধ। কথা বলতে পারেন না তিনি। বুধবার(৮) এপ্রিল সরেজমিনে পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর বাজারে গিয়ে দেখা যায়, কাশিমনগর জামে মসজিদের সামনে অবস্থিত ছাগল বিক্রির জায়গা (চান্নিতে) অজ্ঞাত এক বয়োবৃদ্ধ শুয়ে আছেন। গায়ে শাট ও পরনে হাফপ্যান্ট পরা।

বয়স আনুমানিক ৮০ বছর। পরিচয় জানতে চাইলেও অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলেও মুখ দিয়ে কোন কথা বলতে পারেনি। সারা গায়ে পায়খানা প্রস্রাব লেগে দুর্গন্ধ তৈরি হয়েছে। পাশ্ববর্তী এক চা দোকানি জানান, পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগে একটি ভ্যান যোগে দুইজন ব্যাক্তি বৃদ্ধকে নিয়ে চান্নিতে বসে থাকেন। কিছু সময় পর দেখি দুই ব্যাক্তি চলে যায়। এসময় এগিয়ে গিয়ে দেখি এক বৃদ্ধ শুয়ে আছেন।

অনেক ডাকাডাকি করেও তার মুখ থেকে কোন কথা বের হলো না। কোন কথা বলতে পারছে না। স্থানীয় সাংবাদিক জিএম মোস্তাক আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে এই চান্নিতে পড়ে আছেন। অনেক চেষ্টা করেও পরিচয় জানা যায়নি। আমারা খাওয়া দাওয়া দিলেও গায়ে পায়খানা প্রস্রাব লেগে থাকায় পরিষ্কার করা যাচ্ছে না। বাজারের ব্যাবসায়ীরা জানান, বৃদ্ধকে বাঁচাতে সরকারি সহযোগিতা দরকার। বাজার করতে আসা নুরুল আমিন জানান, এই বৃদ্ধকে যে বা যারা ফেলে রেখে গেছেন, তাদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status