|
ফেনীতে অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল সিলগালা
এস এইচ খোকন, ফেনী
|
![]() ফেনীতে অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল সিলগালা গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, প্রথমে সদর হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত আমিন মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয়, এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। পরবর্তীতে মহিপাল এলাকার নিজাম টাওয়ারে অবস্থিত আলো ডিজিটাল চক্ষু হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই হাসপাতালটি কার্যক্রম পরিচালনা করছিল বলে অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিও সিলগালা করে দেওয়া হয়। এছাড়া একই এলাকায় সোনালী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন জানান, সিভিল সার্জনের পরামর্শক্রমে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তদারকি ও পরিদর্শন কার্যক্রম চালানো হচ্ছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ অভিযানের ফলে শহরের বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
