ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গাজীপুরের তাজউদ্দিন মেডিকেলে ২৪ঘন্টায় ১৫জনসহ মোট ভর্তি ৩৫৩ জন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 April, 2026, 11:32 AM

গাজীপুরের তাজউদ্দিন মেডিকেলে ২৪ঘন্টায় ১৫জনসহ মোট ভর্তি ৩৫৩ জন

গাজীপুরের তাজউদ্দিন মেডিকেলে ২৪ঘন্টায় ১৫জনসহ মোট ভর্তি ৩৫৩ জন

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ চলতি বছরে হাম রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট ৩৫৩ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে চিকিৎসা শেষে ৩০৬ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন হাম রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ১৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং জ্বর, সর্দি-কাশি বা শরীরে লাল ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গাজীপুরের তাজউদ্দিন মেডিকেলে ২৪ঘন্টায় ১৫জনসহ মোট ভর্তি ৩৫৩ জন

গাজীপুরের তাজউদ্দিন মেডিকেলে ২৪ঘন্টায় ১৫জনসহ মোট ভর্তি ৩৫৩ জন

তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতাল পরিচালক ডা. আমিনুল ইসলাম নতুন সময়কে জানান, হাম-রুবেলায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট সচেতন রয়েছে। এ সংক্রমন নিয়ে ভর্তী হওয়া রোগীদের আলাদা চারটি ওয়ার্ডে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তবে স্বজনরা বলছেন, তেলাপোকার বিচরণে অতিষ্ঠ তারা। পাশাপাশি বেড সংকটে এক বেডে দু'জন করে শিশুর চিকিৎসা চলমান রাখায় কিছুটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে। ওষুধ স্বল্পতার কথাও প্রতিবেদককে জানান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status