ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
লেবাননে হামলা চলতে থাকলে শান্তি আলোচনা অযৌক্তিক: ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 April, 2026, 6:29 PM

লেবাননে হামলা চলতে থাকলে শান্তি আলোচনা অযৌক্তিক: ইরান

লেবাননে হামলা চলতে থাকলে শান্তি আলোচনা অযৌক্তিক: ইরান

লেবাননে বুধবার এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা করেছে ইসরায়েল। যাতে কয়েক’শ মানুষ নিহত হয়েছেন। এ নিয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তেল আবিবের হামলা অব্যাহত থাকলে শান্তি আলোচনায় বসা একেবারে অযৌক্তিক।

সতর্কবার্তাটি এসেছে ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের পক্ষ থেকে। মঙ্গলবার ঘোষিত যুদ্ধবিরতির পর এই সতর্কবার্তা অঞ্চলটির চরম অস্থিরতাকেই সামনে নিয়ে এলো। পাকিস্তানের ইসলামাবাদে আসন্ন বৈঠক ঘিরে উভয়পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। ফলে দুই সপ্তাহের যুদ্ধবিরতি আদৌ টিকবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এই অনিশ্চয়তার মধ্যেই ইরানের এক দূত জানিয়েছেন, আলোচনায় অংশ নিতে বৃহস্পতিবার রাতে একটি প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাতে পারে। অপরদিকে হোয়াইট হাউসও জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের আলোচনার নেতৃত্ব দেবেন।

ইরান তাদের যুদ্ধবিরতির চুক্তিতে মিত্রদের ওপর হামলা না করার শর্ত দিয়েছিল। এ নিয়ে এক বিবৃতিতে গালিবাফ বলেছেন, লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল হামলা জোরদার করার মাধ্যমে যুদ্ধবিরতির বেশ কিছু শর্ত লঙ্ঘন করেছে। অন্যদিকে, ইরানকে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে বাধ্য করার মাধ্যমে যুক্তরাষ্ট্রও যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনা অযৌক্তিক।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়পক্ষই জানিয়েছে, যুদ্ধবিরতিটি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, লেবাননে হামলা অব্যাহত থাকবে। অপরদিকে আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে যাওয়া ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেছেন, ইরানিরা ভেবেছিল এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত, কিন্তু বাস্তবে তা নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status