|
ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি বুধবার (৮ এপ্রিল) রাতে দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে মামুন ব্যাপারীর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক উপজেলা প্রকৌশলীর অফিস কক্ষে প্রবেশ করে হামলার চেষ্টা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি অফিস কক্ষ থেকে বাইরে বের হন। পরে জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন। ![]() ভূরুঙ্গামারীতে বিএনপি নেতা কর্তৃক উপজেলা প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার জানান, অশালীন আচরণ ও দায়িত্বে অবহেলার অভিযোগে ফারুক রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনার পর তিনি ভীতির মধ্যে অফিস করছেন এবং যে কোনো সময় তার ওপর হামলার আশঙ্কা করছেন। এজন্যই তিনি থানায় জিডি করেছেন। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে ঘটনার তদন্ত শুরু করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
