ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
রাস্তায় ঝাড়ু হাতে এমপি মহিত!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 18 April, 2026, 6:54 PM

রাস্তায় ঝাড়ু হাতে এমপি মহিত!

রাস্তায় ঝাড়ু হাতে এমপি মহিত!

ডেঙ্গু, চিকনগুনিয়া থেকে রক্ষা পেতে এবং দুর্গন্ধমুক্ত পরিবেশ গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি উপজেলা শ্রমিক দলের আয়োজনে পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এরপর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসচেতনতামূলক একটি র্যা লি বের হলে তিনি (এমপি) নিজেও জনগুরুত্বপূর্ণ মোড়ে ঝাড়ু দেন। আজ ছিল আদমদীঘির হাটের দিন। বিষয়টি হাটে আসা অনেকের চোখে পড়ে। এমপি নিজেই ঝাড়ু হাতে রাস্তা পরিস্কার করছেন। বিষয়টি তাঁদের কাছে অবাক লাগে। এই ঘটনায় এলাকার মানুষদের  প্রশংসায় ভাসছেন তিনি। লোকজন বলছেন, জনবান্ধব এমপির, জনবান্ধব কাজ।

কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বর্ষা মৌসুম আগত। আমাদের আরও সচেতন থাকতে হবে। ডেঙ্গু, চিকনগুনিয়া থেকে রক্ষা পেতে হলে ময়লা জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন আদমদীঘি ও দুপচাঁচিয়া গড়তে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করবো।

তিনি আরো বলেন, অল্প সময়ের মধ্যেই আদমদীঘি সদর এলাকার দেড়-দুই কিলোমিটারের ড্রেনটি পরিস্কার করবো এবং সবসময় পরিচ্ছন্ন রাখবো। সেই সাথে এলাকায় আমরা প্রচুর পরিমানে গাছ রোপন করবো।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক আবু মোতালেব, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান, উপজেলা স্বেচ্ছাসবেক দলের সভাপতি রুহুল আমিন এবং সহ সভাপতি জুয়েল রানা প্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status