ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতিকে ডিজিটাল ব্যবস্থাপনায় এগিয়ে নেয়ার প্রত্যয়: হাসিম উদ্দিন আহাম্মদ
মো মাসুদ রানা,গাজীপুর
প্রকাশ: Saturday, 18 April, 2026, 6:48 PM

গাজীপুরে দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতিকে ডিজিটাল ব্যবস্থাপনায় এগিয়ে নেয়ার প্রত্যয়: হাসিম উদ্দিন আহাম্মদ

গাজীপুরে দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতিকে ডিজিটাল ব্যবস্থাপনায় এগিয়ে নেয়ার প্রত্যয়: হাসিম উদ্দিন আহাম্মদ

গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতিকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে “ডিজিটালাইজেশন”-এর ওপর জোর দিয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসিম উদ্দিন আহাম্মদ (মিলন)। তিনি বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে সমিতির কার্যক্রমকে যুগোপযোগী প্রযুক্তিনির্ভর না করলে সদস্যদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি প্রতিশ্রুতি দিয়ে জানান, আসছে আগামী ৯মে গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নির্বাচনে বিজয়ী হলে সমিতির সকল দাপ্তরিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সদস্যদের জন্য সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত সেবা প্রদানে ডিজিটাল পদ্ধতি চালু করা হবে। পাশাপাশি একটি আধুনিক, স্মার্ট ও সেবামুখী সমিতি গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

তিনি আরও বলেন,আমাদের লক্ষ্য একটাই-উন্নয়ন ও আধুনিকায়ন। সদস্যদের অধিকার রক্ষা এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাই।”
আমি মনে করি, নির্বাচন পরবর্তী সময়ে কে জয়ী হলো আর কে পরাজিত হলো-তা বড় কোনো বিষয় হওয়া উচিত নয়।

আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত, নির্বাচনী ফলাফল যাই হোক, আমরা একে অপরের হাত ধরে সমিতির স্বার্থে এবং সাধারণ সদস্যদের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো। তিনি সমিতির সকল সদস্যের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন, যাতে একটি গতিশীল ও আধুনিক সংগঠন গড়ে তোলা সম্ভব হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status