|
চট্টগ্রাম বন্দরে পৌছেছে জ্বালানি তেলের বড় চালান , সাথে খালাসের অপেক্ষায় আছে আরও ৪টি জাহাজ
নতুন সময় প্রতিনিধি
|
![]() চট্টগ্রাম বন্দরে পৌছেছে জ্বালানি তেলের বড় চালান , সাথে খালাসের অপেক্ষায় আছে আরও ৪টি জাহাজ বুধবার (৮ এপ্রিল) রাতে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি বন্দরের বহির্নোঙরে ভিড়েছে। সংশ্লিষ্টদের আশা, নতুন এই চালান দেশে চলমান অকটেন সংকট কিছুটা হলেও কমাতে সহায়ক হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি সেন্ট্রাল স্টার’-এর পাশাপাশি চলতি সপ্তাহের শেষ দিকে ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরও একটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বর্তমানে বন্দরের বহির্নোঙরে আরও চারটি জাহাজ প্রায় ৪৩ হাজার টন জ্বালানি তেল নিয়ে খালাসের অপেক্ষায় রয়েছে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রাফায়েত হোসেন জানান, মালয়েশিয়া, ভারত ও চীন থেকে অকটেন, ডিজেল ও এলপিজিবাহী মোট পাঁচটি জাহাজ ইতোমধ্যে বন্দরে এসেছে। নির্ধারিত সময় অনুযায়ী এসব জাহাজ থেকে জ্বালানি খালাস করবে বিপিসি। আগামী কয়েক দিনে আরও কিছু জাহাজ আসার কথা রয়েছে। বিপিসির তথ্য অনুযায়ী, বুধবার অকটেনের পাশাপাশি মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল এবং ভারত, চীন ও মালয়েশিয়া থেকে পৃথক তিনটি জাহাজে করে প্রায় সাড়ে সাত হাজার টন এলপিজিও বন্দরে পৌঁছেছে। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত মার্চে ৪ লাখ ৪০ হাজার টন ডিজেল এবং ২ লাখ টন অপরিশোধিত তেলসহ বিভিন্ন জ্বালানি আমদানির চুক্তি করা হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এসব চালানের অনেকগুলোই বিলম্বিত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হওয়ায় বিলম্বিত চালানগুলো এখন আসতে শুরু করেছে। এতে দ্রুতই জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। গত এক মাস ধরে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির জন্য অকটেনের তীব্র সংকট দেখা দেওয়ায় খুচরা বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছিলেন না চালকেরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
