|
যেখানে প্রয়োজন সেখানেই হিজবুল্লাহর ওপর হামলা হবে: নেতানিয়াহু
নতুন সময় ডেস্ক
|
![]() যেখানে প্রয়োজন সেখানেই হিজবুল্লাহর ওপর হামলা হবে: নেতানিয়াহু এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নেতানিয়াহু লিখেছেন, ‘আমরা শক্তি ও সংকল্প নিয়ে হিজবুল্লাহর ওপর আঘাত হানা অব্যাহত রেখেছি। আমাদের বার্তা স্পষ্ট- যারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে, আমরা তাদের ওপর আঘাত হানব।’ নেতানিয়াহু আরও লিখেছেন, ‘ইসরায়েলের উত্তরের বাসিন্দাদের নিরাপত্তা পুরোপুরি পুনরুদ্ধার না করা পর্যন্ত হিজবুল্লাহর ওপর যেখানে প্রয়োজন সেখানে হামলা অব্যাহত রাখব।’ এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের স্থল অভিযান অব্যাহত আছে। পৃথক এক বিবৃতিতে সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা রাতভর হিজবুল্লাহর দুটি গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার ইসরায়েলের বড় ধরনের হামলায় দুই শ’র বেশি মানুষ নিহত এবং এক হাজারের বেশি বাসিন্দা আহত হয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
