ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ৩ হাজারের বেশি মানুষ নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 April, 2026, 6:51 PM

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ৩ হাজারের বেশি মানুষ নিহত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ৩ হাজারের বেশি মানুষ নিহত

তেহরানে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের বাইরে লোকজন ও উদ্ধারকর্মীরা জড়ো হয়েছেন। ছবি : সংগৃহীত
ইরানের ফরেনসিক মেডিসিন সংস্থার প্রধান আব্বাস মাসজেদি আরানি জানিয়েছেন, গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

আব্বাস মাসজেদি বলেন, হামলায় ব্যবহৃত উন্নত সমরাস্ত্রের প্রভাবে নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশের মরদেহ চেনার উপায় ছিল না।তবে এসব ব্যক্তিদের ডিএনএ ও অন্যান্য পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কাজ চালিয়ে যাচ্ছে ফরেনসিক মেডিসিন সংস্থা।

গত ৭ইএপ্রিল পর্যন্ত, যুক্তরাষ্ট্র-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানায়, অন্তত ২৫৪ জন শিশুসহ এক হাজার ৭০১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তারা আরও জানিয়েছে যে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ১,২২১ জন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং আরও ৭১৪ জনের মৃত্যুর তথ্য শ্রেণিবিন্যাস করা হয়নি।

সূত্র : বিবিসি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status