ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
শর্টসার্কিটে বাউফলে আগুন, তিন বসতঘর পুড়ে ছাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 9 April, 2026, 7:01 PM

শর্টসার্কিটে বাউফলে আগুন, তিন বসতঘর পুড়ে ছাই

শর্টসার্কিটে বাউফলে আগুন, তিন বসতঘর পুড়ে ছাই

পটুয়াখালীর বাউফল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামের সুন্দর আলী খান বাড়িতে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে আব্দুস সালাম খান, জালাল খান ও খলিল খানের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে জালাল খানের ঘরে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এক পর্যায়ে পাশাপাশি তিনটি বসতঘর আগুনে ভস্মীভূত হয়।

খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের একটি দল রাত দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের আরও কয়েকটি ঘরবাড়ি রক্ষা পায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাউফল স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সাব্বির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি পুরনো সিলিং ফ্যান থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বাড়ির অন্যান্য বসতঘর ও গোয়ালঘরকে দুর্ঘটনা থেকে এড়ানো সম্ভব হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status