|
ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়টি। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা জানায়, যে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হয়েছে। যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে। বৈরুতে ইসরায়েলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুরও নিন্দা জানায় বাংলাদেশ। বাংলাদেশ সরকার তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে শোকাহত পরিবারের এই কঠিন সময়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। বিবৃতিতে জানানো হয়েছে, লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
