ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 April, 2026, 11:29 AM

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ

ইরানের প্রতিনিধি দলে ৭১ জন, কড়া নিরাপত্তায় ইসলামাবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা করতে শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া তাসনিম জানিয়েছে, এই প্রতিনিধি দলে ৭১ জন রয়েছেন। খবর সিএনএনের। 

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচিও রয়েছেন। এ ছাড়া রয়েছেন, মিডিয়া প্রতিনিধি, নিরাপত্তা এবং কারিগরি বিশেষজ্ঞ। 

রিপোর্টে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার জটিলতা ও উচ্চ সংবেদনশীলতার পরিপ্রেক্ষিতে, ইরানি প্রতিনিধিদলে শুধু প্রধান আলোচকরাই নন, প্রয়োজনীয় পরামর্শের জন্য কারিগরি ও বিশেষজ্ঞ কমিটিও রয়েছে।

অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলও পাকিস্তানে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের এই দলে রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের স্থানীয় সময় সকালে ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বৈঠক ঘিরে ইসলামাবাদে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জরুরি সেবা ছাড়া সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status