|
বেলাশেষে সেই পথ হারানো পথিক আর্সেনাল
নতুন সময় ডেস্ক
|
![]() বেলাশেষে সেই পথ হারানো পথিক আর্সেনাল এই হারে লিগে তাদের ২২ বছরের শিরোপাখরা কাটানোর স্বপ্ন আবারও কঠিন চ্যালেঞ্জের মুখে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে নয় পয়েন্টে এগিয়ে থাকলেও দুই ম্যাচ বেশি খেলায় আর্সেনালের লিড কার্যত তিন পয়েন্টে নেমে এসেছে। এখন চ্যাম্পিয়ন হতে নিজেদের বাকি ছয় ম্যাচেই গানারদের জিততে হবে। ছয় ম্যাচের একটি সিটির বিপক্ষে। ৩২ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৭০ পয়েন্ট। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। এমিরেটস স্তব্ধ করে কাল ১৭ মিনিটে বোর্নমাউথকে এগিয়ে দেন টিনএজ সেনসেশন জুনিয়র ক্রুপি। ৩৫ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের পেনালটি গোলে সমতায় ফিরলেও শেষ পর্যন্ত শেষ চার ম্যাচে তৃতীয় হার এড়াতে পারেনি বিবর্ণ আর্সেনাল। ৭৪ মিনিটে বোর্নমাউথকে উচ্ছ্বাসে ভাসান অ্যালেক্স স্কট। লিগে গানারদের পরের ম্যাচ সিটির ডেরা ইতিহাদে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
