|
হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আশা ভোঁসলে
নতুন সময় ডেস্ক
|
![]() হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আশা ভোঁসলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আশা ভোঁসলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার নাতনি ও সংগীতশিল্পী জানাই ভোঁসলে সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে শিল্পীর শারীরিক অবস্থার খবর জানান। জানাই লেখেন, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আশা করছেন দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। একই সঙ্গে এই সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর জন্য সবার প্রতি অনুরোধ করেছেন জানাই। আগামী ৮ সেপ্টেম্বর ৯৩ বছরে পা দেবেন সুরের সম্রাজ্ঞী আশা ভোঁসলে। ১৯৪৩ সালে মারাঠি সিনেমা ‘মাঝা বাল’-এর মাধ্যমে তার দীর্ঘ সংগীত জীবনের পথচলা শুরু হয়েছিল। দীর্ঘ আট দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
