|
আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ জেলা ব্যতীত) গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় দুইটি প্যাকেজে মেসার্স ব্লু হুইল কন্সট্রাকশন ও মেসার্স আশা মেটালস নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটির উন্নয়ন কাজ করছেন। উদ্বোধন ঘোষনাকালে উপস্থিত ছিলেন- সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, শ্রমিকদল নেতা মাসুদ রানা, যুবদল নেতা রুহুল ইসলাম রাজু, সাংবাদিক জিললুর রহমান ও শফির উদ্দীন প্রমূখ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষেরা সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। প্রায় ৭৫ লাখ ৪ হাজার ৮১৫ টাকা ব্যয়ে এই সড়কটি নির্মান করা হবে। সড়কটি উন্নয়ন হলে গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। সেইসাথে ব্যবসা-ব্যণিজ্যের দ্রুত প্রসার ঘটবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
