|
ভবিষ্যতের বিদ্যুৎ প্রযুক্তি প্রদর্শন এনার্জিপ্যাকের
নতুন সময় ডেস্ক
|
![]() ভবিষ্যতের বিদ্যুৎ প্রযুক্তি প্রদর্শন এনার্জিপ্যাকের ‘পাওয়ারিং দ্য ফিউচার অব বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সাজানো এনার্জিপ্যাকের প্যাভিলিয়ন এ ঘুরে নির্ভরযোগ্য, দক্ষ ও আধুনিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন বাস্তবসম্মত সমাধান সম্পর্কে ধারণা পান শিল্পখাতের বিশেষজ্ঞ, ব্যবসা খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকেরা। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল এনার্জিপ্যাকের নতুন প্রজন্মের ট্রান্সফরমার। এর মধ্যে ছিল পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, কাস্ট রেজিন ট্রান্সফরমারসহ বিভিন্ন বিশেষায়িত সমাধান। এসব উন্নত প্রযুক্তি ৩৩ কেভি থেকে ৪০০ কেভি পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থায় উচ্চ দক্ষতা, কম ক্ষয় এবং বাড়তি নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। ফলে দেশের বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে এগুলো সহায়ক ভূমিকা রাখবে। এর পাশাপাশি পরিবেশবান্ধব বিদ্যুৎ সমাধান ও স্মার্ট প্রযুক্তিও তুলে ধরে এনার্জিপ্যাক। বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষাকে গুরুত্ব দিয়ে এসব প্রযুক্তি উন্নয়ন করা হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
