|
শান্ত-লিটন জুটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
নতুন সময় ডেস্ক
|
![]() শান্ত-লিটন জুটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ লড়াকু এই সংগ্রহের মূল কারিগর দুই টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেটে তাদের ১৬০ রানের জুটিই বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। শান্ত তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরি, লিটনও ৭৬ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেছেন। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলের হাল বেশ ভালোভাবেই ধরেছিলেন শান্ত-লিটন জুটি। শান্তর সেঞ্চুরির পর লিটনও ছিলেন আগ্রাসী মনোভাবে, সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন। তবে কিউই স্পিনার জেইডেন লেনক্সের ওভারে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটি ছিল শান্তর চতুর্থ সেঞ্চুরি। সবশেষ এই চট্টগ্রামেই মাটিতেই ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শতকের দেখা পেয়েছিলেন তিনি। আগের ম্যাচেও ফিফটি করেছিলেন এই টাইগার ব্যাটার। অন্যদিকে ১৯ ইনিংস পর ওয়ানডে ফরম্যাটে ফিফটির দেখা পেয়েছেন লিটন। এটি ছিল তার ১৩তম ফিফটি। এর আগে পাওয়ার প্লেতেই প্রথম তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয় থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে দল। শান্ত-লিটন ছাড়াও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ খেলেছেন ১৮ বলে ২২ রানের ছোট ইনিংস। আরেক ব্যাটার তাওহিদ হৃদয় ২৯ বলে ৩৩ রানে অপরাজিত থেকেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
রাজারহাটে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ
