ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 April, 2026, 9:50 AM

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান তারকা ফুটবলার

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের আসর থেকে ছিটকে গেলেন জার্মানির তারকা ফুটবলার সার্জে গ্যানাব্রি। ডান পায়ের ইনজুরির কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে ৩০ বছর বয়সী এই ফুটবলারকে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন গ্যানাব্রি নিজেই।

গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারা ফাইনালে বায়ার্ন মিউনিখের শুরুর একাদশে ছিলেন গ্যানাব্রি। তবে ম্যাচের ৬১তম মিনিটে চোট অনুভব করলে তার তার পরিবর্তে জামাল মুসিয়ালাকে নামানো হয়। এরপর শনিবার বুন্দেসলিগৈায় স্টুটগার্টের বিপক্ষে বায়ার্নের শিরোপা জয়ের দিনেও তিনি দলের সাথে অনুশীলনে অংশ নিয়েছিলেন। কিন্তু পরবর্তী মেডিকেল পরীক্ষায় দেখা যায়, তার চোট বেশ গুরুত্বর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গ্যানাব্রি লেখেন, ‘জার্মানির হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্নটি আমার জন্য দুঃখজনকভাবে শেষ হয়ে গেল। এখন আমি দেশের বাকি মানুষের মতোই বাড়িতে বসে ছেলেদের (দলের সতীর্থদের) সমর্থন জোগাব।’

এদিকে বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গ্যানাব্রিকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে কাটাতে হবে।

বিশ্বকাপ শুরু হওয়ার দুই মাসেরও কম সময় বাকি। আর এই সময়ে গ্যানাব্রির মতো অভিজ্ঞ ও আক্রমণাত্মক খেলোয়াড়কে হারানো জার্মান কোচ ইউলিয়ান নাগেলসম্যানের জন্য এক বড় দুশ্চিন্তার বিষয়। আর বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করার আনন্দ গ্যানাব্রির এই চোটের খবরে বায়ার্ন শিবিরে কিছুটা ম্লান হয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status