ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গাদুমিয়া গ্রামে চোরের তাণ্ডব, নিয়ে গেল ৬ গরু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 April, 2026, 5:16 PM

গাদুমিয়া গ্রামে চোরের তাণ্ডব, নিয়ে গেল ৬ গরু

গাদুমিয়া গ্রামে চোরের তাণ্ডব, নিয়ে গেল ৬ গরু

ময়মনসিংহের ভালুকায় বিএনপির নেতাসহ দুই ব্যক্তির ৬টি গরু চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের গাদুমিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মল্লিকবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের (হাজির বাজার) বিএনপি নেতা মো. জাবেদ আলী গাজী বুধবার সন্ধ্যায় তার গোয়ালঘরে ৪টি গরু বেঁধে তালাবদ্ধ করে রাখেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, গোয়ালঘরের দরজার তালা কাটা এবং ভেতরে থাকা সব গরু চুরি হয়ে গেছে।

চুরি যাওয়া গরুর মধ্যে রয়েছে একটি লাল রঙের গাভী, একটি সাদা গাভী, একটি লাল ষাঁড় এবং একটি লাল রঙের ষাঁড় বাছুর।

একই রাতে পাশের বাড়ির মো. কামাল উদ্দিনের গোয়ালঘর থেকেও ২টি গরু চুরি হয়। এর মধ্যে একটি সাদা রঙের গাভীন গরু ও একটি লাল রঙের বকনা বাছুর রয়েছে।

ভুক্তভোগীরা জানান, চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। এ ঘটনায় তারা ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কেউ সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status