|
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে চাঁদপুরে খাল খনন কার্যক্রম শুরু
নতুন সময় প্রতিনিধি
|
![]() প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে চাঁদপুরে খাল খনন কার্যক্রম শুরু এরই অংশ হিসেবে চাঁদপুরসদর ও ফরিদগঞ্জ উপজেলার মধ্যবর্তী গুরুত্বপূর্ণ খাল খনন প্রক্রিয়া শুরু হয়েছে। যা স্থানীয় কৃষকদের উপকারে আসবে পাশাপাশি বর্ষার মৌসুমে জলাবদ্ধতা নিরসনে এই খালতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সরেজমিন চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় দীর্ঘদিনের পুরনো এই খালটি নতুনভাবে খনন করে প্রাণ ফিরিয়ে আনছে। স্থানীয় ইউপি সদস্য মোঃ খোকন ভূঁইয়া জানান সরকারি কর্মসূচি আওতায় চান্দ্রা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড নারীর পুল থেকে পাঁচ নাম্বার ওয়ার্ডের ভিতর দিয়ে মোট পাঁচ কিলোমিটার খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। এতে করে এই এলাকার কৃষিকাজে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে কাবিটা প্রকল্পের আওতায় খাল খনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদরের চান্দ্রা ও বালিয়া ইউনিয়নের মোট ১০ কিলোমিটার খাল খনন কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে বালিয়া ইউনিয়নে ৫ কিলোমিটার এবং চান্দ্রা ইউনিয়নে পাঁচ কিলোমিটার খনন কাজ শুরু হয়েছে। এতে করে স্থানীয় কৃষক ও মৎস্য চাষীদের ব্যাপক উপকৃত হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
