|
বাঁচতে চান দানেশ মিয়া টাকার অভাবে থেমে যেতে পারে একটি জীবন!
রায়হান আহমেদ সোহান, বাঞ্ছারামপুর
|
![]() বাঁচতে চান দানেশ মিয়া টাকার অভাবে থেমে যেতে পারে একটি জীবন! পরিবারের সদস্যরা জানান, অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে এবং ধার-দেনা করে গত মাসে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। পরে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনি দীর্ঘমেয়াদি শ্বাসনালির প্রদাহজনিত রোগ (Chronic Airway Inflammatory Disease), সক্রিয় সংক্রমণজনিত ব্রঙ্কিওলাইটিস (Active Infective Bronchiolitis), ব্রঙ্কিয়েকটাসিস (Bronchiectasis) এবং ফুসফুসে প্রদাহজনিত রোগে আক্রান্ত। বর্তমানে চিকিৎসকের দেয়া ওষুধ চললেও উন্নত চিকিৎসার জন্য আরও কিছু ব্যয়বহুল পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন ডাক্তার। এসব পরীক্ষার মধ্যে রয়েছে Fibro-optic Bronchoscopy, BAL (Bronchoalveolar Lavage), Gram Stain, Culture & Sensitivity, AFB Test, GeneXpert Ultra এবং NTM PCR। দাসেন মিয়া জানান, তিনি বর্তমানে শারীরিকভাবে এতটাই দুর্বল যে কোনো কাজ করতে পারছেন না। সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলে বিদেশে থাকলেও পারিবারিক ঋণ ও নিজের সীমিত সামর্থ্যের কারণে একা চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না। ফলে চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে। এ অবস্থায় দাসেন মিয়া সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি ও হৃদয়বান মানুষের কাছে চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন। দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা না হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সচেতন মহল জানান, একজন অসহায় মানুষকে বাঁচাতে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। মানবিক সহায়তা পেলে দাসেন মিয়ার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
নরসিংদীতে স্কুল পরিদর্শনে গিয়ে মিড ডে মিলের খাবারে গন্ধ পেলেন - প্রতিমন্ত্রী
মেঘনা ব্যাংক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ডদ ডিস্ট্রিবিউশন পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত
কুড়িগ্রামে বিসিক শিল্প নগরীতে উদ্যোক্তা ও বিনিয়োগকারী অভাবে ক্ষুদ্র ও কুটির শিল্পের উজ্জ্বল সম্ভবনা ভেস্তে যাচ্ছে
