ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬ ● ১১ কার্তিক ১৪৩৩
ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Tuesday, 27 October, 2026, 11:12 AM

ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক

ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক

নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ইজিবাইকের চালক পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত নারী, মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তিনি পথচারী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। ইজিবাইকের যাত্রী ও প্রত্যক্ষদর্শী দিলরুবা নামের এক নারী জানান, ব্যাটারিচালিত ইজিবাইকটিতে তিনজন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা এলাকা পার হয়ে কিছুটা সামনে এগোতেই এক নারী হঠাৎ দৌড়ে গাড়ির সামনে চলে আসেন। এ সময় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর ভয়ে ইজিবাইকের চালক দৌড়ে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি ঘটনাস্থলের পাশে একটি বাড়ির সামনে পড়ে রয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত নারীর পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশ কাজ করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status